জিজ্ঞাসিত প্রশ্নাবলি
1️⃣আমানত বিভাগের অ্যাকাউন্ট খোলার জন্য কী কী নথি প্রয়োজন ?
উত্তর:
অ্যাকাউন্ট খোলার জন্য নিম্নলিখিত নথিপত্রসহ সমবায় অফিসে যোগাযোগ করতে হবে —
i) আধার কার্ড
ii) প্যান কার্ড
iii) তিন কপি পাসপোর্ট সাইজ ছবি
2️⃣মৃত সদস্যের আমানত হস্তান্তর কীভাবে করা যায় ?
উত্তর:
নমিনি নিচের নথিপত্রসহ আবেদন করবেন —
i) সাদা কাগজে “আমানত হস্তান্তর আবেদন” (স্যাম্পল কপি ওয়েবসাইটে আছে)
ii) মৃত সদস্যের পাসবইয়ের কপি
iii) নমিনির পাসবইয়ের কপি
iv) মৃত্যুসনদ
মৃত সদস্যের শেয়ার হস্তান্তর কীভাবে করা যায় ?
উত্তরঃ উত্তরাধিকারীদের অবশ্যই জমা দিতে হবে — i) লিখিত আবেদন ii) আইনি উত্তরাধিকারীর সার্টিফিকেট iii) অন্যান্য উত্তরাধিকারীদের কাছ থেকে অনাপত্তি ঘোষণা
4️⃣ নমিনি পরিবর্তন কীভাবে করা যায় ?
উত্তর:
নমিনি পরিবর্তন বা যুক্ত করার জন্য নিম্নলিখিত নথি প্রয়োজন —
i) আবেদনপত্র (পুরনো ও নতুন নমিনির নামসহ)
ii) নতুন নমিনির আধার ও প্যান কার্ডের কপি
iii) দুই কপি পাসপোর্ট ছবি
5️⃣ শেয়ারের নাম সংশোধনের করা যায় কীভাবে ?
উত্তর:
শেয়ার হোল্ডারের নাম সংশোধনের জন্য নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—
i) সাদা কাগজে বিষয় উল্লেখ করে সমিতির নিকট একটি আবেদনপত্র জমা দিতে হবে।
ii) শেয়ার সার্টিফিকেটে উল্লিখিত নাম এবং সঠিক নাম যে একই ব্যক্তির—এই মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট (Affidavit) জমা দিতে হবে। এফিডেভিটে সংশ্লিষ্ট শেয়ার রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ থাকতে হবে।
iii) আধার কার্ডের স্ব-প্রত্যয়িত (Self-attested) জেরক্স কপি জমা দিতে হবে।
