ধান ক্রয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য!

সমবায় এলাকার কৃষকদের সুবিধার্থে, চলতি মরশুম থেকে
কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন
সমিতি
রাজ্য সরকারের Paddy Procurement System-এর মাধ্যমে
ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ধান ক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এবারের মরশুমে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টালপ্রতি ২,৩৬৯ টাকা
ক্যাম্পে ধান বিক্রি করতে হলে—
রাজ্য সরকারের Paddy Procurement Portal-এ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
আপনি চাইলে নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন,
অথবা কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন।

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে, নির্দিষ্ট ক্যাম্পের দিনের জন্য স্লট বুক করে ধান বিক্রি করা যাবে।
🌾 ধান কেনার প্রথম ক্যাম্প আগামী ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে
📍 কাপিষ্টা সমবায় সমিতি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
১২ তারিখে ধান বিক্রি করতে হলে এখনই স্লট বুক করুন।
আরও বিস্তারিত জানার জন্য কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে যোগাযোগ করুন।

সম্পাদকের বার্তা

সম্পাদকের বার্তা

প্রিয় সদস্যবৃন্দ ও সহযোগীগণ,

সমবায় মানে শুধুই অর্থনৈতিক লেনদেন নয় — এটি বিশ্বাস, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক অটুট বন্ধন। কাপিষ্টা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সেই বিশ্বাসেরই এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি সদস্যের অবদানই আমাদের অগ্রগতির মূল ভিত্তি।

আমাদের মহান পূর্বসূরিদের দূরদৃষ্টি ও বিচক্ষণতার ফলেই, অর্ধ শতাব্দীরও অধিক সময় ধরে সমিতি যে দৃঢ়তা, দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করে এসেছে, তা আজ সমাজে আস্থা, বিশ্বাস ও গৌরবের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।

পরিচালনা কমিটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি — সমবায়ের প্রকৃত শক্তি শুধুমাত্র অর্থে নয়, বরং আস্থা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার অমূল্য বন্ধনে নিহিত।

পরিচালনা পর্ষদ আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে প্রতিটি পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহার-বান্ধব করার উদ্যোগ নিয়েছে। আমানত বিভাগের সুরক্ষা, রেশন পরিষেবার স্বচ্ছতা, সার বিক্রয় পরিষেবা থেকে নুনতম  সহয়ক মূল্যে ধান ক্রয়ের মত কৃষি উন্নয়নমূলক প্রকল্পের সম্প্রসারণ  এবং সামাজিক কল্যাণ কর্মসূচি —এই সব মিলিয়ে আমরা সমিতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

আমাদের লক্ষ্য — এমন এক প্রতিষ্ঠান গড়ে তোলা, যা শুধু আর্থিক নয়, নৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

আমি প্রত্যেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি — যারা নিষ্ঠা, পরিশ্রম ও দায়িত্ববোধের সঙ্গে এই প্রতিষ্ঠানের সেবা করে এসেছেন এবং করে যাচ্ছেন। তাদের কর্মনিষ্ঠা আমাদের আগামীর শক্তি, আর সদস্যদের আস্থাই আমাদের পথচলার প্রেরণা।

চলুন, আমরা সবাই একসাথে এগিয়ে যাই — “সমবায়ের শক্তিতে, উন্নয়নের পথে।”
“সমবায়ের শক্তিতে, উন্নয়নের পথে।”

ধন্যবাদান্তে,
অলি ইমাম খান
সম্পাদক
কাপিষ্টা এস.কে.ইউ.এস. লিমিটেড